ইয়াসিন আহমেদ: রাজধানীর পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে আইজিপি বরাবর অভিযোগ করেছেন লাকি বেগম নামে ৩ সন্তানের জননী এক নারী। গত ৪ নভেম্বর পল্লবী থানার ওসি পারভেজ ইসলামকে সন্ত্রাসী ও ডাকাত অভিহিত করে এই অভিযোগ করেন লাকি বেগম।
তিনি তার অভিযোগে উল্লেখ করেন, গত ৩১ অক্টোবর অনুমান রাত সাড়ে ১১টার সময় পল্লবী থানাধীন কনসাল ক্যাম্পে পুলিশের হাত থেকে পারভেজ নামে এক মাদক ব্যবসায়ী হাতকড়া লাগানো অবস্থায় পালিয়ে যায়।
লাকি উল্লেখ করেন, পুলিশ তার ব্যর্থতা আড়াল করতে পল্লবী থানার সন্ত্রাসী ডাকাত ওসি এর নেতৃত্বে রাতে চালায় ঢালাও ভাবে ধর পাকড়, লটতরাজ ও মিথ্যা মামলা অভিযান।সাজিয়ে গুছিয়ে নির্দোষ ও নিরপরাধ ৪জনকে দেওয়া হয় মিথ্যা মামলা। তারা নিজেরাও জানে না তারা কি মামলার আসামী। ব্যবসায়ীক ও হয়রাণীর স্বার্থে করা হয় ৫০-৬০ জনকে আসামী।
অভিযোগে আরো বলেন, ঘটনা কন্সাল ক্যাম্পের পারভেজকে নিয়ে হলেও, পুলিশ অভিযান চালায় বেনারসী ব্যবসায়ী পারভেজের বাসায়। পারভেজের অনুপস্থিতিতে ওসি পারভেজের বাসার তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল লুটপাট চালায়। ভেঙ্গে ফেলা হয় মটরসাইকেল, সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ যন্ত্র পুলিশ নিয়ে যায়। সাথে নিয়ে যায় নগদ ৮০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ, ৬লাখ টাকার বেনারসী শাড়ি।
অভিযোগে লাকী পল্লবী থানাকে হিরোইনের কারখানা হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগে এই ওসি'র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান। শুধু লাকী বেগমই নয়, পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে জমি দখল, কর্ণফুলী মাল্টিপারপাস সোসাইটির মাধ্যমে মানুষের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ আইজিপিসহ বিভিন্ন দপ্তরে জমা পড়েছে। যদিও, এখন পর্যন্ত ওসি'র বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় নি।
এই সকল অভিযোগের বিষয়ে পল্লবী থানার ওসি'র সরকারী মোবাইলে কল করলেও তিনি কল রিসিভ করেন নি।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments