নেত্রকোণা প্রতিনিধিঃ "জাল যার, জলা তার" মৎস্য সম্পদ উন্নয়নে এই নীতিতে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যে জলাশয়গুলো উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে যাতে মৎস্যজীবীরা জীবীকা নির্বাহ করতে পারে। যদি জলাশয়ে মাছ শিকারে কোন প্রতিবন্ধকতা থাকে সেগুলো দুর করার ব্যবস্থা করবে সরকার।
এসময় যোগাযোগ ও রেল মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবীব এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে সুলতান সালাহউদ্দিন টুকু হাওরাঞ্চলের মদন উপজেলায় যান। সেখানে হাওরের প্রবেশদ্বার উচিৎপুর ঘাটে পোনামাছ ছাড়েন। এছাড়াও খালিয়াজুরী ও মোহনগঞ্জের একাধিক হাওরের ঘাটে মাছের পোনা ছাড়ার কর্মসূচি রয়েছে।
স্টাফ রিপোর্টার: সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
সব মন্তব্য
No Comments