ডেস্ক রিপোর্ট : সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ (একুশ) জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম হলো: মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর), ভাষা আন্দোলন; বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর), ভাষা আন্দোলন; জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর) শিল্পকলা (সংগীত); বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, শিল্পকলা (সংগীত); বিদিত লাল দাস (মরণোত্তর) শিল্পকলা (সংগীত);এন্ড্রু কিশোর (মরণোত্তর), শিল্পকলা (সংগীত); শুভ্র দেব, শিল্পকলা (সংগীত); শিবলী মোহাম্মদ, শিল্পকলা (নৃত্যকলা); ডলি জহুর, শিল্পকলা (অভিনয়); এম. এ. আলমগীর, শিল্পকলা (অভিনয়); খান মো: মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) শিল্পকলা (আবৃত্তি); রূপা চক্রবর্তী, শিল্পকলা (আবৃত্তি); শাহজাহান আহমেদ বিকাশ, শিল্পকলা (চিত্রকলা); কাওসার চৌধুরী, শিল্পকলা (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিং); মো: জিয়াউল হক, সমাজসেবা; আলহাজ রফিক আহামদ, সমাজসেবা; মুহাম্মদ সামাদ, ভাষা ও সাহিত্য; লুৎফর রহমান রিটন, ভাষা ও সাহিত্য; মিনার মনসুর, ভাষা ও সাহিত্য; রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর), ভাষা ও সাহিত্য এবং প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, শিক্ষা।
আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
সব মন্তব্য
No Comments