স্টাফ রিপোটারঃ নিঃশঙ্কচিত্তে বাংলাদেশে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের প্রতি আহবান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি বলেন, বাংলাদেশ সরকার এমন কোনো অপ্রত্যাশিত নীতি কার্যক্রম গ্রহণ করবে না যা আপনাদের বিনিয়োগের বিপক্ষে যেতে পারে। আপনাদের বিনিয়োগ এই দেশের আইন দ্বারা সুরক্ষিত থাকবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় রেডিসন হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১ এর ‘পরিবহন ও লজিস্টিকস’ শীর্ষক কারিগরি/প্যারালাল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
লজিস্টিকস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওয়ার্কিং কমিটি, বাংলাদেশ এর কো-চেয়ার আবুল কাশেম খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকান চেম্বার অব কমার্স, বাংলাদেশ এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি অথরিটির মহাপরিচালক মোঃ আবুল বাশার, পিএসএ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিেিটড সিঙ্গাপুরের রিজিওনাল সিইও ওয়ান চী ফুং, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশনের ভিক্টোরিয়া রিগবি ডেলমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি নকীব খান।
প্রতিমন্ত্রী বলেন, লজিস্টিক খাতের সামগ্রিক উন্নয়ন ও বিকাশে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই বিভিন্ন ধরণের প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করেছে। ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ২০৪১ সালের বাংলাদেশের জন্য প্রণীত প্রেক্ষিত পরিকল্পনায় লজিস্টিক খাতকে একটি প্রাধিকারমূলক খাত হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে দুটি কর্মকৌশলের উপর ভিত্তি করে ২০২৩ সালের মধ্যে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেগুলো হলো, অধিকতর সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং রপ্তানি বহুমুখীকরণ। এই দুটি কৌশল সফলভাবে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন একটি গতিশীল লজিস্টিক খাত। লজিস্টিক খাতের উন্নয়নে অধিকতর বেসরকারি বিনিয়োগ আনয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ আরও সহজ করতে কৌশলগত অংশীদারিত্বে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায় এবং স্প্লিটপে।আজ ২০ সেপ্টেম্বর ঢাকায় উপায়-এর ...
স্টাফ রিপোর্টার: দেশে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের উৎপাদন ও সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই অর্থায়নের ফলে কোম্পানিটি তাদের ইনসুলিন উৎপাদন সক্ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই দাম ...
সব মন্তব্য
No Comments