স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই দাম নির্ধারণ করা হয়। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি গ্রামে ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ১৯ হাজার ২১০ টাকা, ১৮ ক্যারেট ১৬ হাজার ৪৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১৩ হাজার ৮৭৫ টাকা। এই দাম ভ্যাট সহ।
গ্রামের হিসাবকে ভরিতে রূপান্তর করলে (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম) দাম দাঁড়ায় - ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৮৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ২৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৮৩৮ টাকা।
একইসঙ্গে রূপার দামও নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রাম ২২ ক্যারেট রূপা ৪৪০ টাকা, ২১ ক্যারেট ৪১৮ টাকা, ১৮ ক্যারেট ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির ২৭৫ টাকা। ভরিতে হিসেবে ২২ ক্যারেট রূপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির ৩ হাজার ২০৮ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলংকারের ডিজাইন ও মজুরির ওপর ভ্যাট ছাড়াও সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ মজুরির ওপর ন্যূনতম মজুরি প্রযোজ্য হবে। তবে গহনার গ্রস ওজনের ওপর কোনো ভ্যাট প্রযোজ্য নয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ধিত দাম কার্যকর থাকবে।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
স্টাফ রিপোর্টার: ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাজুস।সংগঠনের প্রেসিডেন্ট এন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বুধবার ২২ অক্টোবর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ ...
সব মন্তব্য
No Comments