উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৮ম শ্রেনির এক স্কুলছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(৪ জুলাই) সকালে উপজেলার শোলক ইউনিয়নের ধামুরায় এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক সুদেব হালদার অভিযুক্ত ইমন মিয়া(২২) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। আহত ওই স্কুলছাত্রী উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত ইমন মিয়া উপজেলার শোলক ইউনিয়নের মধ্য ধামুরা গ্রামের শহিদুল ইসলাম সোনা মিয়ার ছেলে। জানাযায়, একই এলাকার এক দিনমজুরের স্কুল পড়ুয়া মেয়েকে তিন বছর ধরে উত্ত্যক্ত করে আসছিলেন ইমন। কয়েকদিন ধরে বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার পথে মেয়েটিকে আবারও প্রেমের প্রস্তাব ও পরে কুপ্রস্তাব দেয় । তার প্রস্তাবে মেয়েটি রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয় ইমন। এরই জের ধরে শনিবার বিকেল ৪টায় ছুটি শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত। এ ঘটনায় আহত ছাত্রীর মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ওই দিনই ইমনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী ইমন মিয়াকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে ।
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
সব মন্তব্য
No Comments