নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা আইনজীবী সমিতির নব নির্মিত এ্যাডভোকেট এম.এ. মজিদ সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি। সোমবার বিকেলে (২২ নভেম্বর ২০২১) জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বর প্রাঙ্গনে নব নির্মিত এ ভবনের উদ্বোধন করেন। শিল্পমন্ত্রীর পিতা বিশিষ্ট আইনজীবী এবং ঢাকা বারের সাবেক প্রেসিডেন্ট এ্যাডভোকেট এম.এ মজিদ এর নামে ভবনটির নামকরণ করা হয়েছে।
ভবনটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম মেহেরুন নেছা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীম আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া এবং সম্পাদক মোঃ শহীদুল্লাহ মিয়া এবং নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
এছাড়া শিল্পমন্ত্রীর সহধর্মিনী নাদিরা মাহমুদ, ছোট ভাই খাইরুল মজিদ মাহমুদ চন্দন এবং ফখরুল মজিদ মাহমুদ কিরন এবং ছোট বোন শেলী মাহমুদসহ প্রয়াত এম.এ মজিদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments