জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক পর্যায়ে সর্বোচ্চ নম্বরধারী ৫ জন শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীন ২০১৫-১৬ সেশনের (৪৫ ব্যাচ) সর্বোচ্চ সিজিপিএ ধারীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
সোমবার (৫ জুন) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় পুরাতন কলা ভবনে কলা ও মানবিকী অনুষদের ডীনস কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কলা ও মানবিকী অনুষদের ডীন ও ডীনস কমিটির সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হক।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- কলা ও মানবিকী অনুষদ থেকে চারুকলা বিভাগের রুবাইয়াত ইবনে নবী (সিজিপিএ ৩.৯৮), সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের ফারাহ নাসরিন (সিজিপিএ ৩.৯৮), জীববিজ্ঞান অনুষদ থেকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুজ ভৌমিক পিয়াস (৩.৯৮), বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ইনস্টিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) মো. আতা-ই-রাব্বি (সিজিপিএ ৩.৯৫), গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের মোছা. নিলুফার ইয়াসমিন (সিজিপিএ ৩.৯৪)। তবে ডিনস অ্যাওয়ার্ডের নীতিমালা অনুযায়ী ৩.৭৫ এর কম সিজিধারী কেও অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হবেন না। তাই এ বছর আইন অনুষদের কোন শিক্ষার্থীর সিজিপিএ এর উর্ধ্বে না থাকায় আইন অনুষদ থেকে কেও ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন নি।
সংবাদ সম্মেলনে অধ্যাপক মোজাম্মেল হক আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল ডীনস এওয়ার্ড চালু করা। অনেকদিন পর হলেও আমরা ডীনস এওয়ার্ড চালু করতে পেরেছি৷ আমাদের ডীনস কমিটির দীর্ঘ আট মাসের আলোচনা-পর্যালোচনার পর আমরা ২০১৫-১৬ সেশনের চূড়ান্ত ফলাফলের উপর এওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ বিজয়ী শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও মেডেল দেয়া হবে৷
এসময় সংবাদ সম্মেলনে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. নুহু আলম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments