স্টাফ রিপোটার: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পথে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার দিবাগত রাত ( ১৬ মে ২০২৪) ১টা ৪০ মি. অ্যামিরেটস এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্রে রওয়ানা হেয়েছ টাইগার বাহিনী।
আগামী ২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠবে। এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথ আয়োজক । এবারের আসরে ২০টি দল অংশ গ্রহণ করছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ডি গ্রুপে রয়েছে। টাইগার বাহিনীর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা , শ্রীলঙ্কা, নেদারল্যান্ড ও নেপাল। ৭জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১০ জুন দ্বিতীয় ম্যাচ খেলবেন নিউ ইয়র্কে । বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা । ১৩ জুন সেন্ট ভিনসেন্টে, প্রতিপক্ষ নেদারল্যান্ড এবং একই ভেন্যুতে প্রথম পর্বের শেষ ম্যাচ, প্রতিপক্ষ নেপাল।
তারআগে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বাংলাদেশ। ম্যাচ শুরু হবে ২১ মে।সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
যুক্তরাষ্ট্র যাত্রা শুরুর আগে বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন করেন বিশ্বকাপ মিশনে ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান কোচ চন্ডকা হাথুরিসিংহ, বিসিবির সিও নিজিস উদ্দীন চৌধুরী এবং কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফগন।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাকসিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রাজার্ভ তালিকায় রয়েছে আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments