সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে ২২ অক্টোবর সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির কাউন্সিল অধিবেশন শেষে তিনবছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীর সেলিমকে সভাপতি ও হিল্লোল সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা যায়। কাউন্সিল অধিবেশনের পূর্বে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় সম্মিলিত সামাজিক আন্দোলনের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রাজিয়া সামাদ ডালিয়া। কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সারোয়ার সামসি ও জেলা কমিটির উপদেষ্টা সাযযাদ আনসারী।
আলোচনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা কমিটির প্রধান উপদেষ্টা উৎপল কান্তি ধর, সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, ডা. মাসুদুর রহমান, দোদুল সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ।
আলোচনা সভা শেষে পূর্বের কমিটি ভেঙে দেওয়ার পর উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শুরুর আগে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ এবং দুর্গোৎসবে উগ্রবাদীদের হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments