ডেস্ক রিপোর্ট: লোক নাট্যদলের আয়োজনে শনিবার ( ৬ জুলাই ২০২৪ ) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘লোক নাট্যদল পদক ২০২১-২২’ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আড়ম্বর এ অনুষ্ঠানে দেশের ৬ গুণী নাট্যজনকে সম্মাননা জানানো হয়। প্রয়াত ড. ইনামুল হক, এস এম মহসীন, আরহাম আলো, শাহাদাৱ হোসেন খান হীলু, সৈয়দ দুলাল এবং কঙ্কন দাশকে এ সম্মাননা জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব একুশে পদক এবং স্বাধীনতা পদকে ভূষিত মঞ্চসারথী আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোক নাট্যদলের অধিকর্তা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রয়াত গুণী নাট্যজন ড.ইনামুল হক এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর সহধর্মীনি নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম। প্রয়াত গুণী নাট্যজন এস এম মহসীন এর পক্ষে পদক গ্রহণ করেন তাঁর ছেলে তন্ময়। এ সময় সংস্কৃতি অঙ্গণে বিশেষ করে দেশের নাট্যচর্চায় তাদেঁর ভূমিকা তুলে ধরা হয়।
পরে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে খলিল আহমদ বলেন, “সংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ দেয়া হয় খুবই কম, সাংস্কৃতিক খাতে অনেক কাজ করার আছে যার জন্য বাজেট বরাদ্দ আরো বাড়ানো প্রয়োজন”।
সভাপতির বক্তব্যে লিয়াকত আলী লাকী বলেন, “বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারি”। বাঙালি আজ মানুষ হয়েছে, দেশ স্বাধীন করেছে উল্লেখ করে তিনি বলেন,
“আমাদের অস্ত্র হলো এই শিল্প সংস্কৃতি, ২০৪১ সালে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই শিল্প, শিল্পী কবি সাহিত্যিক এবং শিল্প পরিবার ও সমাজ।” পরে পুরস্কার প্রাপ্তদের অভিন্দন জানান তিনি।
শুরুতেই ঢাক ঢোল নৃত্য পরিবেশিত হয়। এরপর লোকনাট্য প্রযোজিত বিভিন্ন নাটকের গান নিয়ে পরিবেশনা উপস্থাপন করা হয়। এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্য, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ অবলম্বনে নৃত্যালেখ্য। ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী। পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্য দল। এরপর
‘একটি শীতের রাত্রি’ নাটক মঞ্চায়িত হয়। নাটকটি রচনা করেছেন স্তাফান গোথে, অনুবাদ করেছেন কৃষ্টি হেফাজ এবং নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। সবশেষে পরিবেশিত হয় সমবেত সংগীত “ধন্য মুজিব ধন্য, ধন ধান্য পুষ্প ভরা” পরিবেশন করে বাংলাদেশ শিশু কিশোর সংগীত দল।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments