রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলার নদ-নদী এবং সাগরে ২২ দিনের ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশ প্রজনন নিরাপদ করতে রোববার মধ্য রাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, মজুদ,সরবারহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয় জেনেও তা অমান্য করে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ নিধনের অভিযোগে ৯ জেলেকে আটক করে কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট। রোববার রাত সাড়ে ১২টা থেকে শেষ রাত অবধি বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯জন জেলেকে আটক করে মোবাইল কোর্টে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন সঞ্জয় মন্ডল (২৮),হিরু লাল পাড় (২৬),রমেশ হালদার (২৬) যতীন বাড়ৈ (৪৫),অসীম হালদার ( ২৬),আব্দুর রহমান (৩৩),তপন দেউড়ি (৩৪),দিলীপ বিশ্বাস ( ৩২) ও মিঠুন বাড়ৈ (২২)। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ইউএনও রিপন কুমার সাহার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সোমবার (৪ অক্টোবর) দুপুরে কারাদন্ডপ্রাপ্তদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়। এদিকে ডিমওয়ালা মা ইলিশ বাঁচাতে এবং ভবিষ্যতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধিতে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
সব মন্তব্য
No Comments