স্টাফ রিপোটার: ৫টি শূন্য আসনে উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।আজ নির্বাচন কমিশন (ইসি) এসব শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
যেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২।
ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম এই নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান, সকাল সাড়ে ৮টা থেকে বিকোল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ করা হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
ইসি সচিব বলেন, জাতীয় সংসদ সচিবালয় ১১ ডিসেম্বর জাতীয় সংসদের ৫টি আসন শূন্য করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশন এই ৫টি আসনে উপনির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও সংরক্ষিত মহিলা আসন-৫০ এর এমপি রুমিন ফারহানা পদত্যাগ করেন। ওইদিনই পদত্যাগপত্র গ্রহণ করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে।
এসব আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সংরক্ষিত মহিলা আসনের ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে ইসি সচিব জানান।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইত ...
সব মন্তব্য
No Comments