রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে সুনামগঞ্জ ৫টি আসনে মধ্যে, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী ৪টি আসনে জয়লাভ করে এবং ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়া সেন গুপ্তা কাঁচি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
গতকাল ভোট গণনা শেষে প্রাপ্ত ভোটের ফলাফল:
সুনামগঞ্জ -১ আসনে নৌকার মনোনীত প্রার্থী এ্যডভোকেট রনজিত চন্দ্র সরকার' বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। উনার সাথে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী।
এ্যডভোকেট রনজিত চন্দ্র সরকার এর প্রাপ্ত ভোটের সংখ্যা। নৌকা প্রতীক নিয়ে : ১০০৯৯৮ ভোট পেয়েছেন এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বি তিনবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (এমপি) কেতলি প্রতীক নিয়ে ৪৬৩৫২ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়া সেন গুপ্তা (কাঁচি) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
উনার প্রাপ্ত ভোটের সংখ্যা : ৬৭৭৭৫ ভোট উনার নিকট তম প্রতিদ্বন্দ্বি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (নৌকা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মোট: ৫৮৬৭২ ভোট।
সুনামগঞ্জ-২ আসনের ৩টি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে এই তিনটি কেন্দ্রে মোট ভোট হচ্ছে: ৯০৫৭ ভোট।
৬৭৭৭৫-৫৮৬৭২= ৯১০৩ ভোট বেশি পেয়েছেন জয়া সেন গুপ্তা। স্থগিত কেন্দ্রের সব ভোট যদি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পান তারপর ও জয়া সেন গুপ্তার ৪৬ ভোট বেশি।
সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগে মনোনীত প্রার্থী, সফল পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। উনার প্রাপ্ত ভোটের সংখ্যা: নৌকা: ১২৬৯৯৮ ভোট।
প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহীনূর পাশা চৌধুরী (সোনালী আঁশ) প্রতীক নিয়ে ৪০৯৫ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক (নৌকা) প্রতীক নিয়ে ১১৯৪০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী, শামীম আহমেদ চৌধুরী( ঈগল) প্রতীক নিয়ে ৯১৮৮৮ ভোট পেয়েছেন।##
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের রামু, উখিয়া ও সদর উপজেলায় পাহাড়ধস ও জলাবদ্ধতায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স ...
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
সব মন্তব্য
No Comments