চট্টগ্রাম অফিস: কক্সবাজারের চকরিয়ায় পূর্ববড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল প্রতিপক্ষরা গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ১ টার দিকে পূর্ব বড়ভেওলা সিকদারের বিল এলাকায় গুলি করে হত্যার ঘটনা ঘটে। এসময় তার পরিবারের আরও ৫-৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত নাছির উদ্দিন নোবেল পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত আবদুল মালেক সিকদারের বড় ছেলে। স্থানীয় লোকজন আহত নাছির উদ্দিন নোবেলসহ আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে নাছিরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যান্যরা চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, দুপুরে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা হঠাৎ নাছির উদ্দিন নোবেলসহ তার আত্মীয়-স্বজনের উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে নাছির উদ্দিন নোবেলের বুকে ও মাথায় গুলি লাগে। অপর দিকে চকরিয়া থানা পুলিশের একটি টিম গঠনাস্তলে গিয়ে হত্যাচক্রের ২ জনকে গ্রেফতার করেছে ।
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
সব মন্তব্য
No Comments