মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে

প্রকাশ : 14 Oct 2025
মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে

ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত

বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ ডা. ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৬৫%


আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৩৩ মিনিটে। এবং  আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৫৬ মিনিটে। 


সম্পর্কিত খবর

;