ভোলা প্রতিনিধি: ভোলায় পারিবারিক কলহের জের ধরে স্বামী ফরহাদ হোসেন টিটব(৪৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় নিহতের স্ত্রী নুর জাহান বেগম (৩৫) কে গ্রেফতার করেছেন পুলিশ। রোববার (২৪ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়।
নিহত ফরহাদ হোসেন টিটব ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জয়গুপি গ্রামের বাসিন্দা।
পুুলিশ ও স্থানীয়রা জানায়, ফরহাদ হোসেন টিটব তার শ্বশুরবাড়ি আলী নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রহিতা গ্রামে নতুন ঘর তুলে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
শনিবার দিনগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে নুরজাহান প্রথমে ফরহাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে বটি দিয়ে ফরহাদের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করেন। তার পর ডান পা কেটে পাতিলে ভরে রাখেন। এরপর সকালে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেন।
ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী নুরজাহান বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত দেখা হচ্ছে। নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments