সৈয়দ মাহামুদ শাওন : রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ বাহিনীর যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তানোর বিলকুমারি বিলে যৌথ এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় আড়াই লাখ টাকার পাঁচ হাজার মিটার দৈর্ঘ্যের ৫০টি চায়না দুয়ারী জাল ও দুই হাজার মিটার দৈর্ঘ্যের ১৫টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকাত সালমানের নেতৃত্বে এই অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা. বাবুল হোসেন সহ তানোর থানা পুলিশ বাহিনীর একদল সদস্যরা অভিযানে সহায়তা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন জানান, শিবনদীর বিলকুমারী বিলের জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তিনি আরও জানান, বিলকুমারী বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ইউএনও মহোদয়ের নেতৃত্বে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments