বর্তমান সরকারের প্রধান কাজ হলো দ্রুত সম্ভব একটা সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করা: ড. ইউনুস

প্রকাশ : 18 Aug 2024
বর্তমান সরকারের প্রধান কাজ হলো দ্রুত সম্ভব একটা সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করা: ড. ইউনুস

স্টাফ রিপোর্টার: অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, বর্তমান সরকারের প্রধান কাজ হলো দ্রুত সম্ভব একটা সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করা।তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমুল সংস্কারের মাধ্যমে একটা অনুকূল পরিবেশ তৈরী করা হবে।

প্রধান উপদেষ্টা রোববার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহের আবাসিক প্রধানদের উদ্দেশে এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।




সম্পর্কিত খবর

;