ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক শুক্রবার সকালে ইস্কাটন গার্ডেন হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. মতিউর রহমান মোল্লা।
সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে সরকারী -বেসরকারি বৈষম্য দূরীকরণসহ সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. বিলাল হোসেন, মো. কামরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তমাল তরুন দাশ, কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে, মোজাম্মেল হোসেন ঢালী, এস এম সুমন, পার্থ সারথী নাথ, বাদল বিশ্বাস , নুরে আলম বিপ্লব, রাজিয়া সুলতানা, জবাইদুর রহমান, জয়দেব চন্দ্র রায়, সুপন চাকমা, মো. মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তারা, শিক্ষাকে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারায় এনে শিক্ষকদের পেশাগত উন্নয়ন, সামাজিক মর্যাদা, অসাম্প্রদায়িক যুগোপযোগী শিক্ষানীতির বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করেন।
সভা হতে সর্বসম্মতিক্রমে বিশ্ব শিক্ষক দিবসকে ঘিরে সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে সারা দেশে ৭ দিনের মধ্যে জেলা উপজেলায় ইউএনও/ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ ও দাবি বাস্তবায়ন না হলে ডিসেম্বরে ঢাকায় মানববন্ধনের মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হয়।
এছাড়া অবসর ভাতা, কল্যানট্রাস্টের টাকা দ্রুত পরিশোধ ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, ঈদ বোনাস প্রদান করার জোর দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments