ডেস্ক রিপোর্ট: বিখ্যাত লেখক ও সমাজকর্মী আবু জুবায়ের সম্পাদিত একটি শক্তিশালী বই গ্রাফিতি অফ রেভলিউশন: বাংলাদেশ ২০২৪ – দ্য স্টোরি অফ আ মাস আপরাইজিং থ্রু আর্ট প্রকাশ পেয়েছে। এই বইটিতে ২০২৪ সালের বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তৈরি হওয়া গ্রাফিতি, ম্যুরাল এবং স্ট্রিট আর্টের মাধ্যমে সেই ঐতিহাসিক আন্দোলনের চিত্র তুলে ধরেছে।
১০২ পৃষ্ঠার এই বইতে বিপ্লবী শিল্পকর্মের মাধ্যমে সাহসিকতা, আশা এবং অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদের গল্প বলা হয়েছে। প্রতিটি গ্রাফিতি সেই সময়ের মানুষের আবেগ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।
“প্রতিবাদের সময়, বিপ্লবের সময় গ্রাফিতি মানুষের ব্যথা এবং পরিবর্তনের জন্য লড়াই করার এক মাধ্যম হয়ে উঠেছিল,” বলেন আবু জুবায়ের। “এই বইটি সেই মুহূর্তগুলো সংরক্ষণ করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
বইটি বড় ফরম্যাটে (২১.৫৯ x ০.৬১ x ২৭.৯৪ সেমি) প্রকাশিত হয়েছে এবং সব বয়সী পাঠকের জন্য । এটি শিল্প, ইতিহাস বা আন্দোলনে আগ্রহী যে কারো জন্য একটি গুরুত্বপূর্ণ সংগ্রহ হিসাবে ঐতিহাসিক নথী হিসাবে থেকে যাবে।
লেখক পরিচিতি
আবু জুবায়ের একজন কবি, লেখক এবং সাংস্কৃতিক কর্মী। তিনি বহু সামাজিক আন্দোলনে জড়িত থেকেছেন এবং ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য কাজ করছেন। তিনি প্যারিস ভিত্তিক সংস্থা প্যারিসের জানালার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছে।
বইটি কোথায় পাওয়া যাবে
গ্রাফিতি অফ রেভলিউশন: বাংলাদেশ ২০২৪ এখন অনলাইনে এবং নির্দিষ্ট বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।
মিডিয়া বা সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করুন:
আবু জুবায়ের
ইমেইল: abuzubier4001@gmail.com, +৩৩৭৫৮৩০১৬৪৫
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments