ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ লক্ষ ৮৭ হাজার ৫৬৯ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছ ৩ লাখ ১৮ হাজার ৪৩৭ জন । এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৩২ জন। এ পর্যন্ত মোট প্রথম ডোজ নিয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ৪৯ লাখ ২ হাজার ১৭৩ জন।
আজ সিনোফার্মার প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬২০ জন। এ পর্যন্ত সিনোফার্মের মোট প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জন। এদিকে, আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ হাজার ২৯৯ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লক্ষ ১১ হাজার ৮০০ জন।
মডার্না টিকা আজ প্রথম ডোজ নিয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৮১৭ জন। অদ্যাবধি মডার্না টিকা প্রথম ডোজ নিয়েছেন ২০ লাখ ৭১ হাজার ৭৪৬ জন।আজ মডার্না টিকা দ্বিতীয় ডোজ নিয়েছে ৩ হাজার ৩৮৩ জন।এ নিয়ে মোট দ্বিতীয় ডোজ নিয়েছে ৩ হাজার ৭৮৬ জন।
এদিকে, অদ্যাবধি ফাইজার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আজ ফাইজার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫ হাজার ৪৩৮ জন। অধ্যাবধি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ২৭ হাজার ৫৯০ জন।
এছাড়া, অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা অদ্যাবধি প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জনকে। আজ দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা গ্রহণ করেছেন ১ লাখ ২১ হাজার ১২ জন। অদ্যাবধি অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৬ লাখ ৫৮ হাজার ৯৯৭ জনকে।
আজ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাক্সিনের জন্য মোট নিবন্ধন করেছেন ২ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৫১৯ জন।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জ ...
ডেস্ক রিপোর্ট: ২০ জুন সকাল ৮টা থেকে ২১ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জে ...
ডেস্ক রিপোর্ট: ১৯ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু শূন্য, আর সন্দেহজনক হামে মারা গেছেন ৭ জ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৭৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ...
সব মন্তব্য
No Comments