ডেস্ক রিপোর্ট: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি।
শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মুহাম্মদ মিজান উদ্দিন নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।
তিনি ওয়াশরুমে ঢুকলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছে থাকা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা হয় তাকে। এসব স্বর্ণের দাম প্রায় ৯০ লাখ টাকা।
একজন কর্মকর্তা জানান, আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলানিউজ
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
সব মন্তব্য
No Comments