আনিছ আহমেদশেরপুর)প্রতিনিধিঃ শেরপুর জেলার কর্মরত সাংবাদিকদের সাথে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬জুলাই) দুপুরে শহরের মাধবপুরস্ত তার নিজ বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম।সদস্য সচিব প্রকৌশলী মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীসহ নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা দাবি বাস্তবায়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
রাজপথের লড়াকু সৈনিক বিএনপির দুর্দিনে সক্রিয় নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, তিনি সংঘাত চাননা স্বচ্ছ রাজনীতি করতে চান, কেন্দ্রীয় হাইকমান্ড যাকে মনোনয়ন দিবে তার হয়েই নির্বাচন করবেন তিনি। ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন প্রিয়াঙ্কা। এবারো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আশাবাদী তিনি। দল যদি তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে শেরপুর-১ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন।
প্রিয়াঙ্কা আরও বলেন, তিনি নির্বাচিত হলে, শেরপুরের অধিকার বঞ্চিত মানুষকে সাথে নিয়ে শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন যেগুলো পিছিয়ে আছে তা বাস্তবায়ন করবেন। ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, সদর উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments