দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভাইয়ে ভাইয়ে বিরোধের মিমাংসা করা হবে বলে মিথ্যার আশ্রয় নিয়ে থানায় ডেকে এনে প্রবীণ সাংবাদিক এম মামুন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টায় দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই অরুন মিথ্যা কথা বলে থানায় ডেকে নিয়ে দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক সভাপতি দৈনিক সংবাদের দৌলতপুর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম মামুন রেজাকে গ্রেফতার করে থানা হাজতে নেয়। পুলিশের এমন অনৈতিক ও অমানবিক কর্মকান্ডে দৌলতপুর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সাংবাদিক মামুন রেজার পরিবার সূত্র জানিয়েছে, গত ১লা জুলাই শুক্রবার উপজেলার তারাগুনিয়া বাজারে নিজ জমিতে ব্যবসা প্রতিষ্ঠানের ঘর নির্মাণ নিয়ে ছোটভাই এনামুল হকের সাথে বিরোধ ও কথা কাটাকাটি হয়। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে গত ৩ জুলাই রোববার দৌলতপুর থানায় সাংবাদিক মামুন রেজাসহ আপন দুই ভাইয়ের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দৌলতপুর থানা পুলিশ অভিযোগটি সুষ্ঠ তদন্ত না করে মামলা হিসেবে গন্য করেন যার মামলা নং ৩। তবে মামলার বিষয়টি সাংবাদিক মামুন রেজা অবগত না হওয়ায় কারণে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই অরুন ভাইয়ে ভাইয়ে বিরোধের ঘটনাটি মিমাংসা করা হবে দৌলতপুর থানায় ডাকেন। সাংবাদিক মামুন রেজা তার ছোট ভাই প্রজাকে সঙ্গে নিয়ে দৌলতপুর থানায় হাজির হলে এসআই অরুন তাদের সাথে রুঢ় ও অশালীন আচরণ করেন এবং তাদের গ্রেফতার করে থানা হাজতে নেন। এ ঘটনা জানার পর দৌলতপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী দৌলতপুর থানায় গিয়ে প্রবীন সাংবাদিক মামুন রেজাকে থানায় ডেকে এনে গ্রেফতারের বিষয়টি জানতে চাইলে তারা মামলার আসামি বলে বিষয়টি এড়িয়ে যান দৌলতপুর থানা ওসি এস এম জাবীদ হাসান।
থানায় ডেকে নিয়ে সাংবাদিক মামুন রেজাকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এস আই অরুন বলেন, ছোট ভাইয়ের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এমন ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশও করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জান ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে । সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায় ...
ডেস্ক রিপোর্ট: জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া বিপুল সংখ্যক মামলার অধিকাংশই এখনো তদন্ত পর্যায়ে আটকে আছে, যা নিয়ে বাড়ছে উদ্বেগ ও অসন্তোষ। প্রায় দুই বছর পেরিয়ে ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:
“২৭ এপ্রিল ২০২৬। শেরে বাংলা এ কে ...
সব মন্তব্য
No Comments