ডেস্ক রিপোর্ট: ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে সার্ভেয়ার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। এই নিয়োগ পরীক্ষার আওতায় সারাদেশে কালেক্টর (জেলা প্রশাসক) অফিসের ভূমি রাজস্ব (এসএ) ও ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা এবং উপজেলা ভূমি অফিসে ২৮১ জন সার্ভেয়ার নিয়োগ হবে।
উল্লেখ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কিছু প্রশাসনিক জটিলতা নিষ্পত্তি করে এই সার্ভেয়ার পদে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হলো। শীঘ্রই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (প্রাক্তন তহশিলদার) পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। পদোন্নতির শর্ত পূরণ করে এবং শূন্য পদ থাকা সাপেক্ষে ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদ থেকে ১০ম গ্রেডের কানুনগো পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
উপর্যুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ১৪তম গ্রেডভুক্ত, বেতনস্কেল ১০,২০০-২৪,৬৮০ এই সার্ভেয়ার পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে - ‘কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইন্সটিটিউট হইতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ’।
নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ - এই ৫০টি জেলার প্রার্থীগণ এই সার্ভেয়ার পদের জন্য আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, কানুনগো পদে নিয়োগের ব্যাপারে মামলার নিষেধাজ্ঞা থাকার কারণে উক্ত পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া এখনই সম্ভব হচ্ছেনা। এছাড়া, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও সেটেলমেন্ট বিভাগেও সার্ভেয়ার পদ আছে। তারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতায় বিভিন্ন সেটেলমেন্ট অফিসে কাজ করেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে চলতি বছরের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন মোটরসাইকেল আরোহী ও পথচারী। এক মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকার গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments