ডেস্ক রিপোর্ট: ‘চড়ুইভাতি’ নাটকের মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় আসা অভিনেতা মামুনুল বিয়ে করেছেন। তার স্ত্রী হাবিবা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক। ঘরোয়া পরিবেশে গত ৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেতা।
চড়ুইভাতি নাটকে বুয়েট শিক্ষিকার প্রেমে পড়েছিলেন মামনুল। এমনকী ঢাকার অদূরে শিক্ষিকার সঙ্গে গোপনে ডেটেও গিয়েছিলেন।
চড়ুইভাতির পর কিছু নাটক করলেও সেভাবে আলোচনায় ছিলেন না। তবে মামুনুলের অভিনয় দাগ কাটে অনেকের বুকে, যার ফলে এই সময়েও মামুনুলকে খোঁজা হতো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফরমে। এবার সেই মামুনুল এলেন বিয়ের খবরে। উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে।
মামুনুল গণমাধ্যমকে বলেন, ‘দু'জনের কমন সার্কেলের মাধ্যমে পরিচয়। দু'জনকে বোঝার জন্য সময় নিয়েছিলাম। এর মধ্যে আমাদের ভালো লাগা, কিছুটা মান-অভিমানও হয়েছে। পরে বুঝতে পারলাম হাবিবার মধ্যে শ্রদ্ধা করার মতো অনেক কিছু আছে।’
মামুনুল হকের প্রথম নাটক আনিসুল হক রচিত ও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘চড়ুইভাতি’ (২০০২)। নতুন ধারার সাহসী এই নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পান মামুনুল। ২০০৭ সাল পর্যন্ত ১২টির মতো নাটকে অভিনয় করেন তিনি। সম্প্রতি ‘পাতাল ঘর’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন মামুনুল।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments