আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ১৭ বস্তা বই উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি ইজিবাইকসহ চালক রুবেল মিয়াকে আটক করা হয়। ৮ সেপ্টেম্বর বুধবার রাত ১১টার দিকে উপজেলার ঘোনাপাড়া নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সরকারি বই বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৭ বস্তা ২০২০-২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বই জব্দ করা হয়। পরে ওই ইজিবাইক ও চালককে আটক করে থানা নিয়ে আসা হয়।
ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাশেম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments