স্টাফ রিপোর্টার: অর্থনীতির ক্ষেত্রে নানা পদক্ষেপ নিলেও ব্যবসা-বাণিজ্যে স্বস্তি না ফেরার বিষয়টি তুলে ধরে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই বলেছে, দেশের ব্যবসায়ীরা গণতান্ত্রিক সরকার চায়।
তাই 'যত দ্রুত সম্ভব' অন্তর্বতী সরকারের নির্বাচনী প্রক্রিয়ায় চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের এই সংগঠনটির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বিসিআই কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মনে করি, যত শর্ট টার্ম হোক, যত কুইক হোক, অন্তর্বতীকালীন সরকারের নির্বাচনী প্রক্রিয়ায় চলে যাওয়া উচিত। তাতে সবার মধ্যে একটা স্বস্তি আসবে। ব্যবসায়িরা গণতান্ত্রিক সরকার চায়।
বিসিআই সভাপতি বলেন, রাজনৈতিক দলগুলো অর্থনীতি নিয়ে চিন্তিত নয়্ তারা একে অপরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করলেও অর্থনীতি নিয়ে কিছু বলেছেন না।
পোশাক খাতে জেনারেলাইজড স্কিম অফ প্রিফারেন্সেস-জিএসপি ফিরে পেতে সরকার শ্রম আইন বাস্তবায়ন করছে মন্তব্য করে তিনি বলেন, আইএমফের প্রেসক্রিপশন মেনে চলছে সরকার, এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
বিসিআই সভাপতি এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক নীতি নিয়েছে; তারল্য সরবরাহ কমিয়েছে।
কিন্তু আইএমএফের প্রেসক্রিপশন নিয়ে কিছু জায়গায় প্রস্তুতি নিতে পারি; কমপ্ল্যায়েন্স পূরণ করার জন্য অনেক জািয়গায় কাজ করতে পারি।আইএমএফের প্রেসক্রিপশন পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের অর্থনঢীতিতে বিরূপ প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, গত (আওয়ামীলীগ) সরকার বাহবা নেওয়ার জন্য ফোলানো-ফাঁপানো অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে উত্তরণের পথে হেঁটেছিল। আমরা ব্যবসােয়ীরা মনে করছি, এই সময়সীমা পেছানো না হলে দেশের অর্থনীতিতে বড় ধস নামবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, পরিচালক শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, এস এম শাহ আলম, জিয়া হায়দার, জাহাঙ্গীর আলম ও খায়ের মিয়া।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাং ...
সব মন্তব্য
No Comments