আবহাওয়া শুষ্ক থাকতে পারে

প্রকাশ : 10 Dec 2022
No Image

ডেস্ক রিপোর্ট: তামিলনাড়ূ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিন্মচাপটি দুর্বল হয়ে প্রথমে নিন্মচাপ, পরে সুষ্পষ্ট লঘুচাপে পরিনত হয় এবং পরে এটি উত্তর অভ্যন্তরীণ তামিলনাড়– এবং তৎসংলগ্ন দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক ও উত্তর কেরালা এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করে গুরুত্বহীন হয়ে পড়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩%
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১২ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩১ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) এ সময়ের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে ।

সম্পর্কিত খবর

;