রংপুর অফিস: দাম কমানোই অবৈধ মজুতবিরোধী অভিযানের মূল উদ্দেশ্য নয়। সরকার ধান ও চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ দিনাজপুরের সদর ও পার্বতীপুর উপজেলায় অবৈধ মজুতবিরোধী অভিযান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সারাদেশে মজুতবিরোধী অভিযান চলছে। আমরা আসি বা না আসি অভিযান থেমে নেই। আমরা গতকাল এখানে স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি। মিটিংয়ে তারা ওয়াদা করেছে চালের দাম বাড়বে না, বরং কমবে।
মন্ত্রী বলেন, আজ সারা দিনে ৫টি মিলে আমরা গিয়েছি। কারো অবৈধ মজুত আছে কিনা, কেউ কোন অনিয়ম করছে কিনা তা খতিয়ে দেখছি। অনেকেই বেশি লাভের আশায় মাঠে ময়দানে ধান মজুত করে রাখে। আমরা পত্রপত্রিকায় দেখি বস্তায় গাছ গজিয়ে গেছে। ইস্পাহানি অটো রাইস মিলে অনিয়ম ও অবৈধ মজুত দেখে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্পাহানি অটো রাইস মিলকে অনিয়ম ও অবৈধ মজুতের জন্য ১ লাখ টাকা জরিমানা আদায় করে।
অভিযানকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাখাওয়াত হোসেন ও জেলা প্রশাসক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
সব মন্তব্য
No Comments