ডেস্ক রিপোর্ট: নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ঢাকা পশ্চিম কেন্দ্র আয়োজিত র্যালী ও সমাবেশে তারা বলেছেন, সরকারি বেসরকারি নানা পদক্ষেপ সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা কাঙ্খিতভাবে কমেনি। তাই আরো বেশি কার্যকর উদ্যোগ নিতে হবে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন-২০২২ উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন। সমাবেশে বক্তৃতা করেন মাইক্রো ফিন্যান্স ট্রাস্টের ব্যবস্থাপক ফাতেমা খানম হাসি এবং নাগরিক প্রতিনিধি সিরাজুল ইসলাম, রোকন উজ জামান, আলম আকন্দ ও সাখাওয়াত হোসেন পলাশ।
সমাবেশে বক্তরা বলেন, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। এই ৩০ লাখ শহীদের স্বপ্ন ছিল সকল নাগরিকের একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ। কিন্তুদেশের অর্ধৈক জনগোষ্ঠি নারীরা এখনো ঘরে-বাইরে অনিরাপদ। তাই নারী মুক্তির জন্য বেগম রোকেয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ এবং সম্পত্তিতে নারীর সম অধিকার নিশ্চিত করার দাবি জানান। র্যালীতে বিএনপিএস সংগঠিত নারী দল, ইয়ুথ দল, কমিউনিটি ফোরাম সদস্য এবং এলাকার সাধারণ মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালীতে অংশ নেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইত ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের সদস্যদের হালনাগাদ ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্ ...
সব মন্তব্য
No Comments