কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ছয় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের হাতে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ড.শামিম আল সাইফুল সোহাগ। শুক্রবার সকাল ১১ টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এ ঈদের শাড়ি, লুঙ্গি, সেমাই বিতরণ করেন। এসময় কলাপাড়া উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেনসহ যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা ড. শামিম আল সাইফুল সোহাগ বলেন, কলাপাড়ার সব মানুষ যাতে হাসি মুখে ঈদ উদযাপন করতে পারে এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে তিঁনি অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। কলাপাড়া, কুয়াকাটা ছাড়াও উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষকে ঈদ বস্ত্র ও সামগ্রী তুলে দেয়া হয়েছে বলে জানান।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments