ফরিদপুর অফিস: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে শুক্রবার (৭ অক্টোবর) বিকালে তিনি শিবচরের দত্তপাড়া যাবেন। তার আগমন উপলক্ষে শিবচর ও মাদারীপুর জেলা প্রশাসন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বিকালে ঢাকায় ফেরার পথে তিনি শিবচরের দত্তপাড়া আসবেন।
এখানে তিনি জাতীয় সংসদ সদস্য জাতীয় সংসদের চিপ হুইপ নুর-ই-আলম চৌধুরী ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করবেন। ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবং দৃষ্টিনন্দন কলেজ মসজিদ পরিদর্শন করবেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতিবিজড়িত দত্তপাড়ায় রাষ্ট্রপতির আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। দত্তপাড়ায় সাজ-সাজ রব। এলাকার রাস্তাঘাট নির্মাণ ও বিভিন্ন স্থাপনায় রং করা হচ্ছে। রাষ্ট্রপতির আগমন ঘিরে গত কয়েক দিন ধরেই এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মতিউর রহমান জানান, রাষ্ট্রপতির শুভেচ্ছা জানাতে আমরা মহাসড়কের দুই পাশে অবস্থান করে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাবো। রাষ্ট্রপতির আগমনে দত্তপাড়ায় সাজ-গোজ চলছে।
এলাকার রাস্তাঘাট নির্মাণ ও বিভিন্ন স্থাপনায় রং করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দত্তপাড়া এলাকার মানুষ অনেক আনন্দিত।
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুরাদ মিয়া বলেন, চিফ হুইপের পৈতৃক নিবাস দত্তপাড়ায় আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এলাকাজুড়ে উৎসবের আমেজ। রাষ্ট্রপতি শিবচরে এসে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ও কলেজের সামনের দৃষ্টিনন্দন মসজিদ পরিদর্শন করবেন। মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাই’য়ের কবর জিয়ারত করবেন। তার এই আগমনে আমরা গর্বিত।
স্টাফ রিপোর্টার: সংসদে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ এবং অধিকার রক্ষায় প্রতিটি আইনই পুনরায় পর্যালোচনা করা দরকার। ডিজিটাল রাইটস এশ ...
বিশেষ প্রতিনিধি: সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে ‘নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল সোমবার রাত আটটায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদে ...
শহীদ পরিবারের সদস্যদের জামায়াত করা ডবল অপরাধ ॥ ফজলুর রহমান
আমার পরিচয়ে চ্যালেঞ্জ করা গুরুতর অপরাধ ॥ বিরোধীদলীয় নেতা
বেশি ইতিহাস চর্চা করতে গেলে ব্যতয় হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী
সামান ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বর্তমান পাঁচ হাজার থেকে দশ হাজারে উন্নীত ক ...
সব মন্তব্য
No Comments