বিশেষ প্রতিনিধি,নয়াদিল্লি: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারত। শুক্রবার (২৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের নিন্দা জানান এবং জড়িতদের বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন।
তবে ভারতে বাংলাদেশ মিশন ও ভিসা সেন্টার ঘিরে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, রাজবাড়ীর পাংশায় সংঘটিত হত্যাকাণ্ডটি সাম্প্রদায়িক নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক বার্তায় বলা হয়, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সৃষ্ট সহিংসতার ফল। নিহত ব্যক্তি একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন।
অন্যদিকে দিল্লি, কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশন ঘিরে বিক্ষোভের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments