ডেস্ক রিপোর্ট: ভোলার মনপুরা বিচ্ছিন্ন চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে নাবিকবিহীন বিদেশি জাহাজ ‘আল কুবতান’। জাহাজটি বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে চরনিজামের পূর্বপাশে চরে আটকে পড়েছে। সেই বিদেশি জাহাজ থেকে ট্রলার করে মালামাল লুটের অভিযোগ ওঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। এদিকে, প্রশাসন জাহাজটি হেফাজতে নিতে দেরি করায় মালামাল লুট হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় অনেকেই।
তবে আজ শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রশাসন জাহাজটি হেফাজতে নিতে পারেনি। দুর্গম এলাকা ও সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি হেফাজত নিতে দেরি হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আল নোমান। তবে তিনি নেভি, কোস্টগার্ড ও নৌপুলিশকে বৃহস্পতিবার রাতেই অবগত করেছেন।
এদিকে, আজ সকালে আল কুবতানের তদারকি করতে চরমানিকা কোস্ট গার্ডের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে জানান মনপুরার কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. আসলামুল হক। তবে নেটওর্য়াক সমস্যায় চরমানিকা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
এর আগে বৃহস্পতিবার সকালে চরনিজামের পূর্বপাশে বঙ্গোপসাগরে আল কুবতান ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় চেয়ারম্যান জাকির হোসেন ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন তারা।
জানা যায়, নাবিকবিহীন জাহাজের উপরের অংশ খোলা। এতে পাথর বোঝাই। একটি ভেকু মেশিন, পাথর ভাঙ্গার মেশিন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়।
এ ব্যাপারে উত্তর সাকুচিয়া ইউনিয়নের অর্ন্তগত বিচ্ছিন্ন চরনিজামের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ‘বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি।’
এ ব্যাপারে মনপুরা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাসনের ইউএনও আল নোমান বলেন, ‘জাহাজটির ব্যাপারে পদক্ষেপ নিতে বৃহস্পতিবার রাতেই নেভি, কোস্টগার্ড ও নৌপুলিশকে জানাই। দুর্গম সাগর পথ, তাই জাহাজটি হেফাজতে নিতে দেরি হচ্ছে। দ্রুত হেফাজতে নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে।
-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
সব মন্তব্য
No Comments