স্টাফ রিপোর্টার : রাজধানীর কদমতলীর নির্মাণ গ্রুপের এমডি এমএমএ কাদের মোল্লার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মুঠোফোনে হুমকির ঘটনায় জিডি করা হয়েছে।
আজ মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানায় কাদের মোল্লার বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি নং ২৪৫) করেছেন সাংবাদিক নজরুল ইসলাম দয়া। তিনি বনানী থেকে প্রকাশিত দৈনিক পুনরুত্থান পত্রিকার প্রধান প্রতিবেদক এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।
জানা গেছে, কদমতলী থানার মুরাদনগরের নিউ জনতা আয়রন মার্কেটের ৪৪১/১ এ লোহা ব্যবসায়ী এমএমএ কাদের মোল্লা সেগুনবাগিচা নকশী টাওয়ারে এবং ভাটারার ১০০ ফিট এলাকায় বসবাস করেন। তিনি মৃত নাদের মোল্লার ছেলে।
জিডি সুত্রে ও হুমকির শিকার সাংবাদিক জানান, কাদের মোল্লার বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগে একটি অভিযোগ এবং কদমতলী থানার জিডি সুত্রে রবিববার (৩ অক্টোবর) দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ওইদিন রাত পৌনে ৯ টার দিকে কাদের মোল্লা তাঁর ব্যক্তিগত মোবাইল থেকে সাংবাদিক নজরুল ইসলাম দয়াকে কল করে মামলা দায়ের সহ দেখে নেওয়ার হুমকি দেন।
জিডিতে উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশ করায় কাদের মোল্লা ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিককে বলেন, সংবাদ প্রসঙ্গে সেদিন আমার বক্তব্য নিয়েছেন ঠিক আছে। কিন্তু কেন সংবাদ প্রকাশ করা হলো? মামলা করব। সংবাদ লিখেছেন, এবার আপনি আর আপনার প্রকাশক মজা বুঝবেন। আমাকে ঠিকমতো চিনেন? ঢাকার বড় বড় পুলিশ অফিসার আমার খুব কাছের। এই দেশের একশ' এমপিকে জিগ্যান আমি কে! আমি নির্মাণ গ্রুপের এমডি। টাকা ওয়ালাদের জিগ্যান আমি কে। আমার বিরুদ্ধে লিখলেন! আপনি কতবড় সাংবাদিক। রিপোর্টার্স ইউনিটি আমার বাসার পাশে। জাতীয় প্রেসক্লাবে আসেন। আপনি কি আমাকে দাঁত দেখান? এক সপ্তাহের মধ্যে সব সাংবাদিক প্রেস কনফারেন্স করবে।
সাংবাদিক নজরুল ইসলাম দয়া বলেন, তিনি (কাদের মোল্লা) আমাকে ফোন করে পুলিশের সিনিয়র কর্মকর্তাদের নাম উল্লেখ করে ধমক দেন। এক সচিবও নাকি তাঁর ছোটভাই। আমি নিরাপত্তার জন্য জিডি করেছি।
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
সব মন্তব্য
No Comments