ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্টের উপ যুব প্রধান ১ ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মিজানুর রহমান, এ্যাডহক কমিটির সদস্য মোশাররফ হোসেন বেলাল, ডা: কাজী শান্তুনু সায়হাম অর্নব, আশরাফুল ইসলাম বাবু, মো: তানভীর রুবেল, শাহ আলম পালোয়ান, জেলা শিশু নাট্যমের
সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু, রেডক্রিসেন্ট যুব ইউনিট প্রধান ইফতিয়ার উদ্দিন রিফাত প্রমুখ। প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণির বিভিন্ন শিক্ষার্থীরা অংগ্রহণ করেন।
চিত্রাংক প্রতিযোগীতা চলাকালে জেলা যুব রেড ক্রিসেন্টের সকল সদস্য উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিজয়ীদের মাঝে পুরস্ককার বিতরণ করা হবে।
রাজশাহী অফিস: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ থেকে ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ...
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
সব মন্তব্য
No Comments