ডেস্ক রিপোর্ট: আজ বেলা ১টায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন সংগঠনের সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল ও সাধারণ সম্পাদক অতুলন দাস আলো।
বিবৃতিতে তারা বলেন, ‘এই বাজেটও উচ্চবিত্ত ও শিল্পপতিদের; সেখানে দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষিত হয়েছে। আমরা এদেশের ছাত্র সংগঠনগুলো প্রতি অর্থবছরে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫% এবং জিডিপির ৮% বরাদ্দের দাবি করে আসছি। শিক্ষামন্ত্রীর শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি পক্ষে বক্তব্য শুনে আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য শুনে তা উবে যেতে বেশি সময় লাগেনি। নতুন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে মাত্র দশমিক শুন্য ৯ শতাংশ। এবার প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ রাখার হয়েছে ১২.০১ শতাংশ, যা চলতি অর্থবছরে ছিল ১১.৯২ শতাংশ। যা প্রতি অর্থবছরের ন্যায় গতানুগতিক।’
তারা আরো বলেন, ‘করোনাকালীন সময় থেকে শিক্ষাব্যবস্থায় ব্যাপকহারে প্রযুক্তিগত ব্যবহার বেড়েছে। শিক্ষার্থীদের শিক্ষার প্রয়োজনেই ল্যাপটপ, স্মার্টফোনের ব্যবহার এখন অপরিহার্য একটি বিষয়। কিন্তু আমরা দেখলাম অর্থমন্ত্রী নতুন অর্থবছরে ল্যাপটপ আমদানিতে ১৫ শতাংশ করারোপ করার এবং মুঠোফোন ব্যবসায়ীদের উপর ৫ শতাংশ ভ্যাট অব্যাহত না রাখার প্রস্তাব করেছেন। অর্থাৎ প্রকারন্তে ল্যাপটপ ও মুঠোফোনের মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছেন তিনি। কিন্তু বলপেন কলম আমদানিতে ভ্যাট তুলে নেয়ার কারণে দাম কমলেও বই-খাতাসহ শিক্ষার অন্যান্য উপকরণের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো সুস্পষ্ট বক্তব্য রাখলেন না। এখানে অর্থমন্ত্রী কর্তৃক শিক্ষাখাত ও শিক্ষার্থীদের উপেক্ষা করার ব্যাপারটিকে স্পষ্ট করে তুলেছে।’
স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৫ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদ-এর আজকের অধিবেশন বিকেল ৩টায় শুরু হবে। রবিবার (১৩ বৈশাখ ১৪৩৩) অনুষ্ঠিতব্য এই বৈঠকের জন্য দিনের কার্যসূচি প্রকাশ করেছে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের আন্তঃজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম ম ...
সব মন্তব্য
No Comments