রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী টুম্পা আক্তার (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের আবুল হাসানাত পৌর শহরে গার্লস স্কুলের সামনে তামিম খানের বাড়িতে ভাড়ায় থাকেন। তার মেয়ে টুম্পা উজিরপুর বি,এন,খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
টুম্পা ২৮ আগস্ট রবিবার দুপুরে ভাত খেয়ে তার রুমে গিয়ে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ রাকিব তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে তার আত্মহত্যার কারন জানাতে পারেননি স্বজনরা। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল হাসান বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
সব মন্তব্য
No Comments