ডেস্ক রিপোর্ট : প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, প্রাইম ব্যাংক পিএলসি’র জনকল্যাণকর প্রতিষ্ঠান, দেশব্যাপী সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য সেবা ও শিক্ষায় দীর্ঘমেয়াদী অবদান রেখে চলেছে। এই বছর প্রতিষ্ঠানটির এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের আওতায় দেশের ২৩৪ জন আর্থিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।
শনিবার (৩১ আগস্ট) ঢাকার গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাবে ১৭তম বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আজম জে চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের উপদেষ্টা পরিষদের সদস্য মিস রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান তানজিল চৌধুরী, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী প্রমুখ।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ উদ্যোগ এডুকেশন সাপোর্ট প্রোগ্রামটি শুরু হয় ২০০৭ সালে। শুরুর পর থেকে দেশের ৬৪ জেলা থেকে মেধাবী কিন্তু আর্থিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতে বৃত্তি দিয়ে আসছে। এই প্রোগ্রামের আওতায় মোট ৪,২৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। চলতি বছর ২৩৪ শিক্ষার্থীকে এই শিক্ষা বৃত্তি দেওয়া হলো।
শিক্ষাবৃত্তির পাশাপাশি প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এ পর্যন্ত প্রাইম ব্যাংক গ্রামার স্কুল, প্রাইম ব্যাংক আই হসপিটাল এবং প্রাইম কলেজ অব নার্সিং, ঢাকা প্রতিষ্ঠা করেছে। এছাড়াও ফাউন্ডেশনের আওতায় একটি আন্তর্জাতিক মানের স্কুল ও একটি হাসপাতাল প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন আছে।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
সব মন্তব্য
No Comments