দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী, দৌলতপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ইউপি সদস্য সহ ৭জন গ্রেপ্তার হয়েছে। উপজেলার ফিলিপপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর ও চরসাদীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তর করা হয় এবং উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, গান পাউডার ও মাদক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোররাতে সেনাবাহিনী ও দৌলতপুর থানা পুলিশ চরসাদীপুর এলাকায় যৌথ অভিযান চালায়। এসময় ময়েজ উদ্দিনের ছেলে রেন্টু (৩০), ছেন্টু (৩৩), মানিক (২২) ও নিয়াত সরকারের ছেলে মইনুদ্দিন (৪৫) এবং হাবিল খাঁ’র ছেলে হানিফ খাঁ (৫০) ও তার ছেলে সজল (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১টি দা, ১টি চাপতি, ১টি খেলনা পিস্তুল, ২০০ গ্রাম গান পাউডার, ৪১০পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল।
অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম ওরফে আন্টু মেম্বর (৫৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে। আন্টু মেম্বরকে অপরেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে বলে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা আরো জানান, বাংলাদেশ সেনা বাহিনীর কুষ্টিয়া ক্যাম্প ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর এলাকা থেকে দেশীয় অস্ত্র, গান পাউডার ও মাদক সহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পরে গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অপহৃত মো. রাকিবুল ইসলামকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে উপজেলার বিদ্যাবল্লব বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : জাটকা বিরোধী অভিযানে যাওয়ার সময় স্থানীয় চিহ্নিত কতিপয় ব্যক্তির হুকুমে হামলার স্বীকার হয়েছেন মৎস্য দপ্তরের তিন কর্মচারী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ...
পিরোজপুর অফিস: পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক ডিজিটাল সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার ও রহস্য উদ্ঘাটনসহ ...
সব মন্তব্য
No Comments