ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু

প্রকাশ : 07 Sep 2024
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৬ জন ও নারী ৪৯ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ২৫২ জন ও নারী ১৫১ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৫ হাজার ২০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৩২৭ জন ও নারী ৫ হাজার ৮৮০  জন।


সম্পর্কিত খবর

;