ডেস্ক রিপোর্ট: ২০ ফেব্রুয়ারী থেকে শিল্পী মিন্টু দে'র সমন্বয়ে তিন দিনব্যপী জলরং কর্মশালা শুরু করেছে রঙের গাড়ি। এশিয়াটিক সোসাইটি এর গ্যালারীতে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব আকতারি মমতাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিল্পী বীরেন সোম, শিল্পী রশিদ আমিন, শিল্পী কামাল উদ্দিন ও লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী খন্দকার সাফাত রিয়াজ।
ইনডোর এবং আউটডোর প্রশিক্ষণ ও চর্চার মধ্য দিয়ে সাজানো হয়েছে এবারের কর্মশালা। ঢাকার মুঘল স্থাপত্যের শেষচিহ্ন নিমতলী দেউড়ি, পুরান ঢাকার সোয়ারিঘাট এবং কেরানীগঞ্জের মিকাইল পশ্চিমপাড়ায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে। তিনদিনব্যপী এই জলরং কর্মশালায় পঞ্চাশজন শিল্পী ও প্রশিক্ষক অংশগ্রহণ করছেন।
"রঙের গাড়ি প্রকৃত অর্থে জল রং শেখার জন্য একটি আদর্শ জায়গা হয়ে উঠেছে। ট্যালেন্ট আর্টিস্টদের খুঁজে বের করা এবং তাদের পাশে থাকার চেষ্টা আমরা করে যাচ্ছি ।এর আগেও বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জায়গাতে জলরং কর্মশালা ও ক্যাম্পের আয়োজন করেছি। এসব ক্যাম্পে যে সকল শিল্পীরা অংশগ্রহণ করেছে তারা সবাই কোন না কোন ভাবে উপকৃত হয়েছে। পরবর্তীতে নবীন শিল্পীদের নিয়ে আরও বড় পরিসরে ভাবনা চিন্তা করছে রঙের গাড়ি" জানিয়েছেন রঙের গাড়ি পরিচালক শিল্পী ফেরদৌস আরা রাসুল।
আগামীকাল ২২ ফেব্রুয়ারী কর্মশালাটি সমাপ্ত হবে। পরবর্তীতে জলরং কর্মশালা থেকে বাছাইকৃত জলরং চিত্র সমূহ নিয়ে একটি দলীয় প্রদর্শনী আয়োজন করা হবে।
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments