সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার বামুনপাড়ায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করে ইএসডিপি এন্টাপ্রেনার্স এসোসিয়েশন।
রবিবার (৭ এপ্রিল) সুহৃদ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে এলাকার সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের নিয়ে এই ইফতারের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিল, ইএসডিপি এন্টাপ্রেনার্স এসোসিয়েশনের সভাপতি সুমন মাহমুদ, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা খোকন, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, কার্যকরী কমিটির সদস্য শামসুল হক, সানজানা আক্তার, সুহৃদ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের পরিচালক রওশনআরা বিপ্লবী।
সংগঠনটি শিশুদের মাঝে ইফতার বিতরণ সময় বলেন, আমরা সবসময় এরকম সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সামর্থ অনুযায়ী থাকতে চাই। আমরা গতবছর এরকম সুবিধা বঞ্চিত এতিম শিশুদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করেছিলাম।
ইফতার শেষে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা খোকন শিশু শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করে।
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
সব মন্তব্য
No Comments