স্টাফ রিপোটার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মানুষ মানুষের জন্য। মানুষের জন্য ভালো কাজ করতে পারার মাধ্যমে পবিত্র অনুভূতি পাওয়া যায়। মানুষ ও সমাজের জন্য নিঃস্বার্থ কাজ করতে পারা সব সময়ই গর্বের। সম্মিলিত মানবিক প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর ২০২২) সন্ধ্যায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিউটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ভালো কাজ আমাদের মনে শান্তি আনে৷ আর সঙ্ঘবদ্ধভাবে স্বেচ্ছাসেবামূলক কাজ করলে তা সহজ হয়ে যায়। মানুষের জীবনে প্রশান্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সম্পদ থাকলেও জীবন স্ট্রেসযুক্ত হতে পারে। মেডিটেশন মানুষকে স্ট্রেসমুক্ত ও প্রশান্ত করতে পারে। স্বেচ্ছায় রক্তদান মহৎ কাজ বলে তিনি উল্লেখ করেন৷
অনুষ্ঠানে কমপক্ষে ৩ বার রক্ত দানকারী লাইফ লং, ১০ বারের সিলভার, ২৫ বারের গোল্ডেন এবং ৫০ বার স্বেচ্ছায় রক্তদান করা প্লাটিনাম বিভাগে তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদানের মাধ্যমে মূল্যায়ন করে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।
কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন জনাব এম রেজাউল হাসান। এসময় স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে অনুভূতি বর্ণনা করেন কাওকাব আস সাদিয়া এবং নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্য থেকে অনুভূতির কথা জানান থ্যালাসেমিয়ায় আক্রান্ত মো. মেহেদী হাসান। স্বেচ্ছা রক্তাদাতার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি রক্তের চাহিদা পুরোপুরি মেটাতে নতুন স্বেচ্ছা রক্তদাতাদের এগিয়ে আসার মানবিক আহ্বান জানান আলোচকরা।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে বিরাজমান লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমাঞ্চল থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (৩০ এ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধন নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ কমিটি গঠন সংক্রান্ত আলোচনায় উভয় পক্ষ নিজেদের অবস্ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর ২০২১ সালের হিসাব অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশে রোডক্র্যাশে ৩১ হাজার ৫৭৮ জন নিহত হয়। এশিয়ান ট্রান্সপোর্ট অবজারভেটরির ২০২৫ সালের রোড সেফটি প্রোফ ...
সব মন্তব্য
No Comments