ডেস্ক রিপোর্ট: ‘এমন গান ভাইরাল হোক’-বললেন বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবাল। চ্যানেল আই ও গানবাংলা টেলিভিশনের উদ্যোগে প্রকাশিত ‘ভুল করো না’ শিরোনামের গানটি ছুঁয়ে গেছে তার মনও।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গানটি শেয়ার করে তামিম ইকবাল প্রকাশ করেন তার মুগ্ধতার কথাও।
তামিম লেখেন- “অসাধারণ কথা, সুর ও গায়কী! কম্পোজিশন! এমন গান ভাইরাল হোক। শুভ কামনা রইল।” ক্রিকেটের বাইরে তামিমের গানের প্রতি এমন ভালো লাগার প্রকাশে মুগ্ধ তার ভক্তরাও।
“কথা হবে ভেবে, ভুল করো না, কথা হবে না, আর হবে না। দেখা হবে ভেবে, ভুল করো না, দেখা হবে না, আর হবে না। বিদায় বন্ধু বিদায়!”-এমন কথায় রক ঘরানার গানটি প্রকাশের সাথে সাথেই সংগীতপ্রেমী নেটিজেনদের মাঝে আলোড়ন তুলেছে।
শুধু তামিম ইকবালই নয়, গানটি নিয়ে সংগীতাঙ্গন সংশ্লিষ্ট ও সমালোচকরা নানা প্রশংসা ও মন্তব্যে ভাসিয়েছেন।
গানটিকে কেন্দ্র করে একটি ‘ঈদ মিউজিক কুইজ’ এর আয়োজন করেছে চ্যানেল আই ও গানবাংলা। পুরস্কার ঘোষণা করা হয়েছে এক লক্ষ টাকা। এই প্রথম কোন গানের প্রজেক্টে এক হলো দেশের জনপ্রিয় চ্যানেল দুটি।
ইতিমধ্যেই প্রায় লাখো দর্শক গানটি নানা মাধ্যমে উপভোগ করেছেন। মুগ্ধতা জানিয়েছেন হাজারো লাইক, কমেন্ট শেয়ারে। গানটি নিয়ে নানা প্রশ্নও জন্ম নিয়েছে নেটিজেনদের মধ্যে।
কেননা গানের সাথে জুড়ে দেয়া হয়নি কোন শিল্পী, সুরকার, গীতিকারের নাম। ফলে গানটি কে গেয়েছেন তা নিয়ে নানা উত্তরে ঘুরপাক খাচ্ছেন দর্শক-শ্রোতারা।
মিউজিক কুইজে জানতে চাওয়া হয়েছে- গানটি কে গেয়েছেন? গানটি কে লিখেছেন? গানটি কে সুর করেছেন? কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হতে যাচ্ছে? সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে আগামী ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত। এরপরই জানা যাবে গানটি কার।
লটারির মাধ্যমে নির্বাচিত একজন সঠিক উত্তর দাতাকে বিজয়ী হিসেবে পুরস্কার তুলে দেয়া হবে নগদ এক লক্ষ টাকা।
সঠিক উত্তর লিখে নিজের নাম ও মোবাইল নাম্বারসহ পাঠাতে হবে bhulkorona@gmail.com- এই মেইল এড্রেসে। পাশাপাশি #bhulkorona লিখে গানটি শেয়ার করুন নিজের ফেসবুক ওয়ালে।
গানের লিংক
https://www.facebook.com/channelitv/videos/160212146989247
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments