উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর বাস্তবায়ন এবং সফল সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ মে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে অতিথিবৃন্দ ভার্চুয়ালী প্রধান অতিথি স্বাস্থ্য ও অর্থ ইউনিট, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক ডাঃ মোঃ এনামুল হক এর দিকনির্দেশনা মূলক আলোচনা শোনেন। ভার্চুয়ালে বিশেষ অতিথির বক্তৃতা করেন গবেষনা, স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পঃ পঃ মন্ত্রণালয়ের পরিচালক ডাঃ সৈয়দা নওশীন পর্লিনী। সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত হোসেন, জাতীয় পরামর্শক মোঃ আজমল কবির, জুনিয়র জাতীয় পরামর্শক ডাঃ মোঃ তৌহিদুল মোর্শেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা প্রমূখ। এছাড়াও মতবিনিময় ও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যগণ। ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়া। সে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির মাধ্যমে উপজেলার অস্বচ্ছল হতদরিদ্র মানুষদের প্রতিবছর ৫০ হাজার টাকা খরচের চিকিৎসা ও ঔষদের সেবা পাবে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments