নারী অধিকার প্রতিষ্ঠায় সামাজিত আন্দোলন জোরদার করার আহ্বান
স্টাফ রুপোর্টার: নারী অধিকার প্রতিষ্ঠায় সামাজিত আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শত বছর আগে রোকেয়া সাখাওয়াৎ হোসেন নারী জাগরণে যে আন্দোলন শুরু করেছিলেন, তা আজও প্রাসঙ্গি। এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বাংলাদেশে নারী মুক্তি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
আজ রবিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে রোকেয়া সাখাওয়াৎ হোসেন লিখিত ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি লাভ উপলক্ষে আয়োজিত পাঠ উদযাপন কর্মসূচিতে এ সব কথা বলেন তারা। ঢাকা মহানগরীর বিভিন্ন গণ-গ্রন্থাগারের সহযোগিতায় মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশস্থ ইউনেস্কো প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ। অনুষ্ঠানে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ ট্রাস্টি মফিদুল হক, ট্রাস্টি ডা. সারওয়ার আলী ও সদস্য সচিব সারা যাকের, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক মো. শাহনেওয়াজ ও সদস্য সচিব মো. জহির উদ্দিন, শহীদ বাকী স্মৃতি পাঠাগারের সম্পাদক আনিসুল হক তারেক প্রমূখ।
সুলতানার স্বপ্ন-এর পাঠ-প্রতিক্রিয়া ব্যক্ত করেন সীমান্ত গ্রন্থাগারের পাঠক ইডেন মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী জাহানারা আক্তার। নির্মাতা আমিনুল আক্রাম-এর এআই দ্বারা নির্মিত সুলতানার স্বপ্ন-এর সূচনা পর্বের চলচ্চিত্রায়ণ অনুষ্ঠানে প্রদর্শিত হয়। অনুষ্ঠানে ‘সুলতানার স্বপ্ন’-এর অডিওবুক উদ্বোধন করা হয়। অডিওবুক বাংলায় পাঠ করেছেন বিশিষ্ট অভিনেত্রী ত্রপা মজুমদার ও ইংরেজিতে পাঠ করেছেন ওয়ার্দা আশরাফ। মুক্তিযুদ্ধ জাদুঘরের ইউটিউব চ্যানেলে অডিওবুক শোনা যাবে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশায় কামাল স্মৃতি পাঠাগার, শহীদ রুমি স্মৃতি পাঠাগার ও আলোকবর্তিকা গ্রন্থালয়ের শিল্পীরা। অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের প্রায় ২৯টি পাঠাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক বলেন, রোকেয়া সাখাওয়াৎ হোসেনের সুলতানা স্বপ্ন রচনাটি বিবেচনায় নেওয়ার কারণ শতবর্ষ আগের এই লেখা আজকের দিনেও নারীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লেখকের বিজ্ঞান মনস্ক ও আধুনিক চিন্তাধারার কারণেই ইউনেস্কো এই লেখাটি বিবেচনায় নিয়েছে। বইটি নতুন প্রজন্মের মধ্যে আরো বেশি প্রচারে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, সুলতানার স্বপ্ন-এর মূল বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে। পাঠ প্রতিক্রিয়া দেওয়া, ছবি আঁকা, নাটক তৈরি করা ইত্যাদি। গ্রন্থটি ব্যাপকভাবে চর্চার মাধ্যমে নারীরা তাদের অধিকার আদায়ে ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা।
ডেস্ক রিপোর্ট: আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথ বাক্য পাঠ করান।আজ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ২০২১-২২ অর্থবছরের ৩৮টি নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়েছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম। এর মধ্যে ...
স্টাফ রিপোর্টার: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ ...
সব মন্তব্য
No Comments