স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বলেছেন, ধর্ম-বর্ণ সকলের সহযোগিতা ও সহমর্মিতা আমাদের সম্প্রীতির মূল চাবিকাঠি।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার।
সভায় সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব। এছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী আমাদের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় একতাবদ্ধতা ও আত্মশক্তির জাগরণ। সাম্প্রদায়িক বিভেদ ভুলে একত্রে কাজ করা এবং নিজের কর্তব্যে নিষ্ঠার সঙ্গে নিয়োজিত থাকা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের সত্যিকারের ভক্তি প্রকাশের পথ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি আরও বলেন, জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রা ও অন্যান্য কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উপমহাদেশে শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন ধর্মের মানুষ একত্রে উৎসব পালন করে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে। বাংলাদেশে একই গ্রামে পাশাপাশি বাড়িতে পূজা ও নামাজের আয়োজন হয়, কিন্তু কখনো বিভেদ বা অশান্তি সৃষ্টি হয়নি। আমাদের এই সম্প্রীতি রক্ষা করে শান্তিতে বসবাস করতে হবে। আমরা সবাই মিলে ভালো থাকতে চাই।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও গীতাপাঠ প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে উৎসাহ ও উদ্দীপনা যোগ করে। পাশাপাশি, জন্মাষ্টমীর ধর্মীয় তাৎপর্য, হিন্দু ধর্মের ঐতিহ্য এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে গভীর আলোচনা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে অর্থবছর ১ জুলাই হতে ৩০ জুন হিসাব করা হয়। এর ফলে জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে; ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগ ...
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে ...
স্টাফ রিপোর্টার: ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments